ইজিবি’তে ৭ পদে ২০ জনকে নিয়োগ, আবেদন শুরু ১ জুলাই
ইজিবি’তে ৭ পদে ২০ জনকে নিয়োগ, আবেদন শুরু ১ জুলাই

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অধীন ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৭টি পদে মোট ২০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুলাই ২০২৬ বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু হবে ১ জুলাই ২০২৬, সকাল ১০টা থেকে এবং শেষ হবে ১৫ জুলাই ২০২৬, বিকেল ৪টায়। আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। কর্মস্থল হবে ঢাকা।

বয়সসীমা

১৫ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে ৭ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪৮ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনও ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল আকারের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের পর বা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন ফি

টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। ১–৩ নম্বর পদের জন্য ফি ২২৩ টাকা এবং ৪–৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা। আবেদন সম্পন্নের ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। এই ফি অফেরতযোগ্য।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত তথ্য ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসির নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালে পাওয়া যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ