ব্র্যাক ব্যাংকে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ, বয়সসীমা নেই
ব্র্যাক ব্যাংকে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ

ব্র্যাক ব্যাংক পিএলসি সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৪ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, যা চলবে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি। পদের নাম: সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার। বিভাগ: রিলেশনশিপ ইউনিট ৯ ও ১০। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা

প্রার্থীদের করপোরেট খাতের ঋণ সংক্রান্ত নীতিমালা, আর্থিক বিশ্লেষণ, ট্রেড প্রোডাক্ট এবং সংশ্লিষ্ট শিল্পখাত সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় কার্যকর লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষতা প্রয়োজন। অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর। প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)। বয়সসীমা উল্লেখ নেই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কর্মস্থল, বেতন ও অন্যান্য সুবিধা

কর্মস্থল যেকোনো জায়গায় হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেতে পারেন। আবেদনের শেষ সময়: ২৭ জুলাই ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ