বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে এমটিও পদে নিয়োগ, বেতন ৬০ হাজার
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে এমটিও পদে নিয়োগ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে প্রার্থী নেবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহীদের জন্য আবেদনের শেষ সময় ৯ জুলাই ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বয়সসীমা ৩২ বছর। কর্মস্থল হতে পারে যেকোনো জায়গায়।

বেতন ও সুবিধা

এমটিও পদে শিক্ষানবিশকালে মাসিক বেতন ৬০ হাজার টাকা। এক বছর সন্তোষজনকভাবে কাজ সম্পন্ন করার পর প্রযোজ্য সুবিধাসহ মাসিক বেতন দাঁড়াবে ৭৫ হাজার টাকা। এ সময় তাঁর স্থায়ী পদ হবে সিনিয়র অফিসার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখতে পারেন। আবেদনের শেষ সময় ৯ জুলাই ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ