ব্যাংক এশিয়ায় ডিসপিউট অ্যান্ড সেটেলমেন্ট অপারেশন্স পদে নিয়োগ, আবেদনে বয়সসীমা নেই
ব্যাংক এশিয়ায় ডিসপিউট অ্যান্ড সেটেলমেন্ট অপারেশন্সে নিয়োগ

ব্যাংক এশিয়ায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

ব্যাংক এশিয়া পিএলসি ‘ডিসপিউট অ্যান্ড সেটেলমেন্ট অপারেশন্স’ পদে জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। এই পদের জন্য আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও যোগ্যতা

পদের নাম: ডিসপিউট অ্যান্ড সেটেলমেন্ট অপারেশন্স। পদসংখ্যা নির্ধারিত নয়। চাকরির ধরন বেসরকারি ও ফুল টাইম। প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয়ই। শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা প্রয়োজন ৫ বছর। বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। বয়সসীমা নির্ধারিত নয়। আবেদন শুরু ৮ জুলাই ২০২৬ এবং শেষ তারিখ ২৩ জুলাই ২০২৬। আবেদন পদ্ধতি অনলাইন। কর্মস্থল ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ব্যাংক এশিয়া পিএলসির ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আবেদন সম্পূর্ণ অনলাইনে হতে হবে। কোনও আবেদন ফি নেই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ