বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে ৫৬ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে ৫৬ পদের নিয়োগ বিজ্ঞপ্তি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় এবং বিভাগীয় কার্যালয়সমূহে ৯ থেকে ১৬তম গ্রেডের ১১টি ক্যাটাগরিতে মোট ৫৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম ও সংখ্যা

১. সহকারী পরিচালক—৩টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাশ। বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

২. গবেষণা কর্মকর্তা—১টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজকল্যাণ/সমাজকর্ম/সমাজবিজ্ঞান/অর্থনীতি/লোকপ্রশাসন/রাষ্ট্রবিজ্ঞান/জনসংখ্যা বিজ্ঞান/নৃ-বিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাশ। বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. সহকারী প্রোগ্রামার—১টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

৪. সহকারী মেইনটেন্যান্স—১টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

৫. পরিবহন কর্মকর্তা—১টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। বেতন: ১৬,০০০-৩৮,৬৮০ টাকা (গ্রেড-১০)।

৬. হিসাবরক্ষক—৯টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।

৭. কম্পিউটার অপারেটর—৯টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৮. ক্যাশিয়ার—১টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

৯. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক—১৯টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

১০. ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর—৯টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

১১. গাড়িচালক—২টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

বয়সসীমা ও আবেদন ফি

বয়সসীমা: ১৫ জুন ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হবে। আবেদন ফি: ১ থেকে ৫ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা। ৬ থেকে ১১ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।

আবেদনের নিয়ম ও শেষ সময়

পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২০ জুলাই ২০২৬।