ম্যানেজার পদে আশা এনজিওতে চাকরি, বেতন ৭৫ হাজার টাকা
ম্যানেজার পদে আশা এনজিওতে চাকরি, বেতন ৭৫ হাজার

ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা এনজিও তাদের কমিউনিকেশন বিভাগে ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৮ জুলাই ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদসংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা

এই নিয়োগে মোট ১টি পদে জনবল নেওয়া হবে। প্রার্থীদের গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইংরেজি, উন্নয়ন অধ্যয়ন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ডিজিটাল মিডিয়া ও অ্যাডভোকেসি ক্যাম্পেইন পরিচালনায় সফল কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় পেশাগত দক্ষতা (লেখা, বলা ও শোনা) আবশ্যক। ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ব্যবহারিক জ্ঞান এবং গ্রাফিক ডিজাইন (অ্যাডোবি ফটোশপ/ইলাস্ট্রেটর) বা ভিডিও এডিটিং সফটওয়্যার জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অভিজ্ঞতা ও বয়সসীমা

প্রার্থীদের কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। কর্মস্থল হবে ঢাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বেতন ও অন্যান্য সুবিধা

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ৭৫,০০০ টাকা। এর পাশাপাশি কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, নববর্ষ ভাতা (বৈশাখী) এবং সংস্থার নীতিমালা অনুযায়ী সকল অনুমোদিত সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ