ইউনিভার্সাল মেডিকেল কলেজে সিনিয়র স্টাফ নার্স পদে ২০ জন নিয়োগের সুযোগ
বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড তাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'সিনিয়র স্টাফ নার্স' পদে মোট ২০ জন নিয়োগ দেবে বলে ঘোষণা দিয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও যোগ্যতা
পদের নাম: সিনিয়র স্টাফ নার্স (ক্রিটিক্যাল কেয়ার—আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ)। পদসংখ্যা: ২০।
শিক্ষাগত যোগ্যতা: নার্সিংয়ে ডিপ্লোমা অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে (হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে) ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
দক্ষতা: মনিটর ও ভেন্টিলেটর চালনায় পারদর্শী হতে হবে। রোগীর ভাইটাল সাইন বোঝা ও চার্ট মেইনটেইন করায় দক্ষ হওয়া আবশ্যক।
প্রধান দায়িত্ব ও অন্যান্য শর্তাবলি
নিযুক্ত নার্সদের মূলত আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ ইউনিটে গুরুতর অসুস্থ রোগীদের নিবিড় পরিচর্যা করতে হবে। চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা, জরুরি রোগী সামলানো এবং হাসপাতালের নীতিমালা অনুযায়ী রোগীর গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা তার অন্যতম দায়িত্ব।
অন্যান্য শর্তাবলি:
- বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর।
- কর্মস্থল: মহাখালী, ঢাকা।
- কাজের ধরন: ফুলটাইম।
বেতন ও আবেদন প্রক্রিয়া
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইন জব পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়: ৭৪ জি/৭৫, পিকক স্কয়ার, নিউ এয়ারপোর্ট রোড, মহাখালী, ঢাকা—এই ঠিকানায় যোগাযোগ করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
