শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ‘অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)’ পদে ২০০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মে ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ। পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)। পদসংখ্যা: ২০০ জন। শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমএসসি অথবা বিবিএ/বিএসসি ডিগ্রি। অভিজ্ঞতা: প্রযোজ্য নয়। বেতন: আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন: ফুল টাইম। প্রার্থীর ধরন: নারী-পুরুষ। বয়স: সর্বোচ্চ ৩২ বছর। কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
প্রমোশনের সুযোগ
নিয়োগ পাওয়ার পর ছয় মাস পূর্ণ হলে কর্মীরা টেরিটরি সেলস ম্যানেজার পদে উন্নীত হওয়ার সুযোগ পাবেন। এজন্য প্রার্থীদের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মে ২০২৬।



