আরএফএল গ্রুপে আর্কিটেক্ট পদে চাকরি, প্রতি বছর ইনক্রিমেন্ট
আরএফএল গ্রুপে আর্কিটেক্ট পদে চাকরি, ইনক্রিমেন্ট

আরএফএল গ্রুপ তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আর্কিটেক্ট (ডেপুটি ম্যানেজার/ম্যানেজার) পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং চলবে আগামী ২৬ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদ সম্পর্কে বিস্তারিত

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ। পদের নাম: আর্কিটেক্ট (ডেপুটি ম্যানেজার/ম্যানেজার)। পদসংখ্যা নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের ডিপ্লোমা অথবা বিএসসি ডিগ্রি থাকতে হবে। আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প নকশায় অভিজ্ঞতা প্রয়োজন। স্থানীয় নির্মাণ বিধি ও প্রবিধান সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে। অটোক্যাড, থ্রিডি ম্যাক্স, স্কেচআপ এবং অন্যান্য স্থাপত্য সফটওয়্যারে পারদর্শিতা আবশ্যক। কমপক্ষে ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রার্থীর ধরন ও বয়সসীমা

নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ করা হয়নি।

কর্মস্থল ও বেতন

কর্মস্থল দেশের যেকোনো জায়গায় হতে পারে। বেতন প্রতিযোগিতামূলক এবং সুযোগ-সুবিধা প্যাকেজ প্রদান করা হবে।

অন্যান্য সুবিধা

প্রতিষ্ঠানটি টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাস প্রদান করে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের শেষ সময় ২৬ মে ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ