জামায়াত এমপি আমির হামজার মানহানি মামলায় আগাম জামিন শুনানি ২৭ এপ্রিল
জামায়াত এমপির মানহানি মামলায় আগাম জামিন শুনানি ২৭ এপ্রিল

মানহানির মামলায় আগাম জামিন চেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি বেঞ্চে তার আবেদনের ওপর শুনানি হবে।

মামলার পটভূমি

এর আগে, ২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে ঘিরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তাকে মানহানির মন্তব্যের অভিযোগ আসে আমির হামজার বিরুদ্ধে।

মামলা দায়ের ও গ্রেফতারি পরোয়ানা

পরে ২ এপ্রিল সিরাজগঞ্জে মামলাটি করেন জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির। আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ