মন্ত্রিপরিষদ বিভাগে ৭৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২৯ এপ্রিল
মন্ত্রিপরিষদ বিভাগে ৭৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২৯ এপ্রিল

মন্ত্রিপরিষদ বিভাগ এবং এর আওতাধীন তোশাখানা ইউনিট ও তোশাখানা জাদুঘরে ১৩ থেকে ২০ গ্রেডের বিভিন্ন পদে মোট ৭৫টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২৯ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অনলাইন আবেদনই গ্রহণযোগ্য হবে।

পদসমূহের বিবরণ

নিচে বিভিন্ন পদের নাম, সংখ্যা, গ্রেড ও বেতন স্কেল উল্লেখ করা হলো:

গ্রেড-১৩

  • সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৫টি পদ, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা
  • কম্পিউটার অপারেটর: ৫টি পদ, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা
  • ক্যাটালগার: ১টি পদ, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা

গ্রেড-১৪

  • ক্যাশিয়ার: ১টি পদ, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা

গ্রেড-১৬

  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২০টি পদ, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
  • ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ২টি পদ, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
  • মডেলার: ১টি পদ, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
  • স্টোর কিপার: ১টি পদ, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (তোশাখানা ইউনিট): ২টি পদ, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
  • গ্যালারি অ্যাটেনডেন্ট: ৪টি পদ, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
  • ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (তোশাখানা জাদুঘর): ১টি পদ, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
  • ইলেক্ট্রিশিয়ান: ১টি পদ, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
  • রিসিপশনিস্ট: ১টি পদ, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা
  • প্রকাশনা সহকারী: ১টি পদ, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা

গ্রেড-২০

  • অফিস সহায়ক (মন্ত্রিপরিষদ বিভাগ): ২৪টি পদ, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা
  • নিরাপত্তাপ্রহরী: ১টি পদ, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা
  • অফিস সহায়ক (তোশাখানা ইউনিট): ৩টি পদ, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা
  • পরিচ্ছন্নতাকর্মী: ১টি পদ, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা

বয়সসীমা

০১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১ ও ৫ নম্বর পদের (সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের নিয়ম

প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে প্রদান করতে হবে।

আবেদন ফি

  • ১ থেকে ৬ এবং ৮ থেকে ১৫ নম্বর পদের জন্য: ১০০ টাকা (আবেদন ফি) + ১২ টাকা (সার্ভিস চার্জ) = মোট ১১২ টাকা
  • ৭ এবং ১৬ থেকে ১৮ নম্বর পদের জন্য: ৫০ টাকা (আবেদন ফি) + ৬ টাকা (সার্ভিস চার্জ) = মোট ৫৬ টাকা
  • অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য: ৫০ টাকা (আবেদন ফি) + ৬ টাকা (সার্ভিস চার্জ) = মোট ৫৬ টাকা

আবেদন জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।

আবেদনের সময়সীমা

  • শুরু: ২৯ এপ্রিল ২০২৬, সকাল ১০:০০টা
  • শেষ: ২৮ মে ২০২৬, বিকেল ০৫:০০টা