স্কয়ার গ্রুপে অফিসার পদে চাকরি, বেতন আকর্ষণীয়
স্কয়ার গ্রুপে অফিসার পদে চাকরি, বেতন আকর্ষণীয়

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগে অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ২০ মে, ২০২৬ থেকে এবং শেষ হবে ৩১ মে, ২০২৬ তারিখে।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। পদের নাম: অফিসার। বিভাগ: কোয়ালিটি অ্যাসুরেন্স। পদসংখ্যা নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের বিএসসি ডিগ্রি থাকতে হবে। হিমায়িত খাদ্য শিল্পে ভালো জ্ঞান প্রয়োজন। কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য শর্ত

চাকরির ধরন ফুলটাইম। কর্মক্ষেত্র কারখানায়। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। কর্মস্থল মানিকগঞ্জ। বেতন আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক। অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আবেদনের শেষ সময় ৩১ মে, ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ