বেসরকারি শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ৩ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে।
আবেদনের শর্ত ও প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের নিজস্ব জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে নির্ধারিত ঠিকানা ও সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনের জন্য নির্দিষ্ট কোনো ফি উল্লেখ করা হয়নি।
এক নজরে আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ
- পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
- অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
- দায়িত্ব: ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, প্রতিটি রিটেইল আউটলেটে নিজস্ব ব্র্যান্ডের উপস্থিতি নিশ্চিতকরণ, ট্রেড বেনিফিট ও ব্র্যান্ডের গুণগতমান উপস্থাপন, এবং দায়িত্বপ্রাপ্ত জোনে নিজস্ব ব্র্যান্ডের বিক্রয় ও মার্কেট শেয়ার বৃদ্ধির জন্য কাজ করা
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: অফিসে
- প্রার্থীর ধরন: শুধু পুরুষ
- বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
- কর্মস্থল: যেকোনো জায়গায়
- বেতন: ২৪,০০০-২৮,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)
- অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের শেষ সময়
আগ্রহী প্রার্থীরা আগামী ৩ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে।



