৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে ১৩৩৫ জন নিয়োগ
৬ ব্যাংকে ১৩৩৫ অফিসার নিয়োগ, আবেদন শুরু

ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য বড় সুযোগ এনেছে বাংলাদেশ ব্যাংক। রাষ্ট্রায়ত্ত ৬টি ব্যাংকে সমন্বিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ‘অফিসার (ক্যাশ)’ পদে ১ হাজার ৩৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি ব্যাংকার্স সেলেকশন কমিটি সচিবালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

শূন্য পদের বিবরণ

মোট ১ হাজার ৩৩৫টি পদের মধ্যে রূপালী ব্যাংক পিএলসিতে সর্বোচ্চ ৭৭২টি, অগ্রণী ব্যাংক পিএলসিতে ৪০০টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১২৭টি, বেসিক ব্যাংক পিএলসিতে ২৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ১১টি এবং প্রবাসীকল্যাণ ব্যাংকে ২টি পদ রয়েছে।

আবেদনের যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এসএসসি বা তদূর্ধ্ব পর্যায়ের ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা সমমান (জিপিএ/সিজিপিএ ৩.০০ বা তার বেশি) থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়স ও বেতন

১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২১ ও সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা, সাথে অন্যান্য সুবিধা।

আবেদনের সময় ও ফি

অনলাইনে আবেদনের শেষ তারিখ ১২ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট। আবেদন ফি ২০০ টাকা, যা ডাচ্‌-বাংলা ব্যাংকের রকেটের মাধ্যমে জমা দিতে হবে। ফি প্রদান ও পেমেন্ট ভেরিফাইয়ের শেষ তারিখ ১৪ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

আবেদন পদ্ধতি

আগ্রহীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। পূর্বে নিবন্ধিতরা বিদ্যমান সিভি ব্যবহার করতে পারবেন; নতুনদের নিবন্ধন শেষ করতে হবে। ফি প্রদানের পর ট্রানজ্যাকশন আইডি দিয়ে ‘পেমেন্ট ভেরিফাই’ সম্পন্ন করা বাধ্যতামূলক, অন্যথায় আবেদন অসম্পূর্ণ থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজ্ঞপ্তির যেকোনো পরিবর্তন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিকে জানানো হবে। শেষ তারিখের ভিড় এড়াতে আগেভাগে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।