গ্যাসের স্বল্পচাপ থাকবে ৪ দিন, জানাল তিতাস
গ্যাসের স্বল্পচাপ থাকবে ৪ দিন, জানাল তিতাস

আরএলএনজি (রিগ্যাসিফায়েড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় আগামী চার দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে। সোমবার (২২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

স্বল্পচাপের সময়কাল ও এলাকা

বিজ্ঞপ্তিতে বলা হয়, আরএলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় সোমবার (২২ জুন) রাত থেকে আগামী ২৫ জুন পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় সকল শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একইসঙ্গে, পরিস্থিতি স্বাভাবিক হলে গ্যাস সরবরাহও স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ