জ্বালানি সংকটে অটোরিকশার ভূমিকা ও ইলেকট্রিক যানবাহনের দিকে অগ্রসর হওয়ার আহ্বান
বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অটোরিকশাগুলো গুরুত্বপূর্ণ সাপোর্ট দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সরকারি কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
অটোরিকশার অবৈধ চার্জিং ও বিদ্যুৎ অপচয়ের প্রশ্ন
সম্মেলনে একজন সাংবাদিক জ্বালানি সংকটের সময় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দোকানপাট বন্ধসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করে বলেন, ঢাকা শহরে প্রায় ২০ লাখ অটোরিকশা রয়েছে, যেগুলো গ্যারেজ থেকে চার্জ দেওয়া হয়। তিনি অবৈধভাবে ১২ থেকে ২০ লাখ অটোরিকশা চার্জ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না - এমন প্রশ্ন রাখেন।
ইলেকট্রিক যানবাহনে রূপান্তরের প্রয়োজনীয়তা
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই প্রশ্নের জবাবে বলেন, "আমি আপাতত একটা কথা বলি। আমাদের যেই সংকটটা এখন তৈরি হয়েছে, আমি আগে একদিন বলেছিলাম, যেই ধরনের ভেহিকেল চলে, আমাদের কিন্তু আস্তে আস্তে ইলেকট্রিক ভেহিকেলে যেতে হবে। আমরা তো মানে সবার কার (গাড়ি) এফোরড করা সবার জন্যে সম্ভব নাহ। যেই ধরণের ভেহিকেল আমরা দেখি যেমন অটোরিকশা, এগুলোকে আসলে এনকারেজ (উৎসাহ) করতে হবে। এটা হল বেসিক প্রিন্সিপাল। ভবিষ্যৎ ওইদিকেই যাচ্ছে।"
অটোরিকশার নিরাপত্তা ও চার্জিংয়ের সময়
একইসঙ্গে তিনি উল্লেখ করেন যে, এই যানবাহনগুলো যথেষ্ট মেকানিক্যালি সেফ নয় এবং এগুলোর মধ্যে নানান ঝামেলা আছে, প্রচুর এক্সিডেন্ট হয়। তবে, এই মুহূর্তে যেহেতু একটা ফুয়েলের ক্রাইসিস আছে, আমাদের এই ভেহিকেলগুলো ভালো সাপোর্ট দিচ্ছে। চার্জের ব্যাপারে তিনি সাংবাদিকের সঙ্গে একমত পোষণ করে বলেন যে, এখানে প্রচুর টাকা অপচয় হয়। কিন্তু চার্জের ক্ষেত্রে তিনি যতদূর বুঝেন, পিক আওয়ারে চার্জ দেওয়া হয় না, সম্ভবত রাতের দিকে চার্জ দেওয়া হয়। ফলে এই সময় বিদ্যুতের চাহিদা খানিকটা কম থাকে এবং এতে প্রেশার হয় না।
নীতিমালা প্রণয়নের ঘোষণা
তিনি আরও বলেন, "তারপরও কোনরকম মিটার ছাড়া কোন রকম খরচ ছাড়া চার্জ দিচ্ছেন এটা নাহ। এই নীতি মালার আমাদের তো এই গুলাকে স্বীকৃতি দিতে হবে।" অবশেষে তিনি ঘোষণা দেন যে, একটি নীতিমালা প্রণয়ন করা হবে, যেখানে যানবাহনের স্ট্যান্ডার্ড, ক্রাইটেরিয়া, সেফটি এবং লাইসেন্সিং নির্ধারণ করা হবে। তিনি আশা প্রকাশ করেন যে, তখন সবকিছু স্ট্রাকচারে আসবে।



