এমটিবির গোবিন্দগঞ্জ হোসিয়ারি ক্লাস্টারে নতুন ঋণ বিতরণ
এমটিবির গোবিন্দগঞ্জ হোসিয়ারি ক্লাস্টারে নতুন ঋণ বিতরণ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ২০২২ সাল থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে হোসিয়ারি ক্লাস্টারের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছে। এই প্রতিশ্রুতির অংশ হিসেবে, এমটিবি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ক্লাস্টার ফাইন্যান্স রিফাইন্যান্স স্কিমের আওতায় ৫৮টি কুটির ও ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাকে ঋণ বিতরণ করেছে।

ঋণ বিতরণ অনুষ্ঠানটি গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমটিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আখতার আসিফ। তিনি উদ্যোক্তাদের হাতে ঋণের চেক তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জের ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা এবং এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও শাখা ব্যাংকিং বিভাগের প্রধান এ কে এম তারেক।

প্রধান অতিথি তার বক্তব্যে পুনর্ব্যক্ত করেন যে, ক্লাস্টারের টেকসই উন্নয়নে এমটিবি প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে তারা অর্থায়নের সুযোগ বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন, কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কিউআর কোড ব্যবহারের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট প্রচার এবং ক্লাস্টার সদস্যদের মধ্যে আর্থিক সাক্ষরতা উন্নত করার ওপর জোর দেবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমটিবির ডিজিটাল ব্যাংকিং বিভাগের প্রধান খালিদ হোসেন, আঞ্চলিক প্রধান কুদরাত-এ-খোদা মো. সামিউল করিম এবং ক্লাস্টারের উদ্যোক্তারা। সভাপতিত্ব করেন এমটিবির এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দে, যিনি উদ্যোক্তাদের গোবিন্দগঞ্জ হোসিয়ারি ক্লাস্টারের প্রবৃদ্ধি ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে ব্যাংকের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ