ইলেক্ট্রো মার্ট গ্রুপের সিইও নুরুল আফছার পেলেন এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬
ইলেক্ট্রো মার্ট সিইও নুরুল আফছার পেলেন এশিয়া প্রেস্টিজ অ্যাওয়ার্ড

ইলেক্ট্রো মার্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল আফছার ‘এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছেন। সম্প্রতি কম্বোডিয়ার নমপেনের শাংরি-লা হোটেলে আয়োজিত এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

অ্যাওয়ার্ডের গুরুত্ব ও আয়োজন

এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড এশিয়ার তরুণ, গতিশীল ও দূরদর্শী ব্যবসায়ী ও করপোরেট প্রধানদের জন্য একটি মর্যাদাপূর্ণ সম্মাননা। এশিয়ান অঞ্চলের অর্থনীতি, ব্যবসা ও উদ্ভাবনে অসাধারণ অবদান রাখা ৫০ জন সিইওকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে ২৮টি দেশের প্রায় ২৮০ জনেরও বেশি উচ্চপদস্থ সিইও ও করপোরেট লিডার একত্রিত হন।

এবারের আয়োজনের অফিশিয়াল উদ্বোধনী বক্তব্য প্রদান করেন কম্বোডিয়ার শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রী মহামান্য হেম ভান্দি। আয়োজনের মূল উদ্দেশ্য হলো ৫০ বছরের কম বয়সি উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক ও সিইও-দের নেতৃত্ব, ব্যবসায়িক স্থিতিস্থাপকতা এবং টেকসই উন্নয়নকে বিশ্বমঞ্চে তুলে ধরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নুরুল আফছারের ভূমিকা

৩৩ বছরেরও বেশি গৌরবময় কর্মজীবনে মো. নুরুল আফছার সবসময় উদ্ভাবনী, অংশগ্রহণমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে ইলেক্ট্রো মার্ট গ্রুপ এবং বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতকে সমৃদ্ধ করেছেন। তার দূরদর্শী নেতৃত্বে ইলেক্ট্রো মার্ট গ্রুপ বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পে বিশেষ উচ্চতায় পৌঁছতে সক্ষম হয়েছে। তিনি নিত্যনতুন মার্কেটিং স্ট্র্যাটেজি, ইলেকট্রনিক্স পণ্যে বৈচিত্র্য, নিয়মিত মার্কেট রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, বিশ্বের শীর্ষস্থানীয় কনকা ও গ্রী ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের জন্য কারখানা স্থাপন, পণ্যের বাজার সম্প্রসারণ এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানে টেকসই উন্নতি ও উৎকর্ষ অর্জনসহ অংশগ্রহণমূলক কর্মক্ষেত্রের সংস্কৃতি তৈরি করেছেন।

প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা

ইলেক্ট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘আমরা মো. নুরুল আফছারকে তার এই প্রাপ্য স্বীকৃতির জন্য অভিনন্দন জানাই। তার উদ্ভাবনী ও দূরদর্শী নেতৃত্ব ইলেক্ট্রো মার্ট গ্রুপকে অনেকদূর এগিয়ে নিয়েছে এবং উৎকর্ষ অর্জনের সংস্কৃতি গড়তে সহায়ক ভূমিকা পালন করেছে। এই পুরস্কার ও স্বীকৃতি তার অসামান্য অবদানকে প্রতিফলিত করে। শিল্পের প্রতি তার অবিচল নিষ্ঠা ও গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইলেক্ট্রো মার্ট পরিবার তাকে বিশেষ সম্মান ও অভিনন্দন জানায়।’

এ স্বীকৃতির জন্য আয়োজনকারী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে মো. নুরুল আফছার বলেন, ‘আমরা বিশ্ব মঞ্চে স্বীকৃতি পেয়ে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এ স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে। আগামীতে বাংলাদেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতকে এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করব।’