দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৩ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
নিয়োগ সংক্রান্ত তথ্য এক নজরে
- প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
- চাকরির ধরন: বেসরকারি
- পদ: সিনিয়র ম্যানেজার
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- প্রকাশের তারিখ: ২৩ এপ্রিল ২০২৬
- আবেদনের মাধ্যম: অনলাইন
- আবেদনের সময়সীমা: ২৩ এপ্রিল থেকে ২ মে ২০২৬
যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের ফিন্যান্স, অর্থনীতি, হিসাববিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এনজিও বা স্বাস্থ্যসেবা খাতে কাজের দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৭ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।
চাকরির শর্তাবলি
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মস্থল: ঢাকা (অফিসভিত্তিক)
- প্রার্থী: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
- বয়সসীমা: উল্লেখ নেই
- বেতন: আলোচনা সাপেক্ষে
সুবিধাসমূহ
নির্বাচিত প্রার্থীরা উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরম্যান্স বোনাস, স্বাস্থ্য ও জীবনবিমা, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার ও ডে কেয়ার সুবিধাসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ব্র্যাকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন: https://www.brac.net। আবেদনের শেষ সময়: ০২ মে ২০২৬।



