সাউথইস্ট ব্যাংকে জেও-এসইও পদে নিয়োগ, আবেদন শুরু ৩১ মে পর্যন্ত
সাউথইস্ট ব্যাংকে জেও-এসইও পদে নিয়োগ, আবেদন ৩১ মে পর্যন্ত

সাউথইস্ট ব্যাংক পিএলসি তাদের এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচার ক্রেডিট বিভাগের জন্য ‘জেও-এসইও’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

নিয়োগের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক পিএলসি। বিভাগ: এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচার ক্রেডিট। পদের নাম: জেও-এসইও। পদসংখ্যা নির্ধারিত নয়। চাকরির ধরন বেসরকারি ও ফুল টাইম। প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের অবশ্যই স্নাতক/স্নাতকোত্তর অথবা এমবিএ/বিবিএ ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞতা প্রযোজ্য নয়। বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। বয়সসীমা নির্ধারিত নেই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন প্রক্রিয়া

আবেদন শুরু হয়েছে ১৪ মে ২০২৬ থেকে এবং শেষ তারিখ ৩১ মে ২০২৬। আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনে। কর্মস্থল যে কোনো জেলায় হতে পারে, তাই প্রার্থীদের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে সাউথইস্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

সূত্র: বিডিজবস ডটকম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ