ভারতে ৮২ বছর বয়সী বৃদ্ধের অ্যাকাউন্টে জমা ৭৫৯ কোটি রুপি!
বৃদ্ধের অ্যাকাউন্টে ৭৫৯ কোটি রুপি জমা!

ভারতের বিহারের মুজাফফরপুর জেলায় এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ৮২ বছর বয়সী বৃদ্ধ কামেশ্বর মিশ্র নিজের বার্ধক্য ভাতা তুলতে ব্যাংকের কমন সার্ভিস সেন্টারে (সিএসসি) গিয়েছিলেন। কিন্তু ভাতার টাকা তোলার পর নিজের ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতেই তার চোখ ছানাবড়া! সেখানে জমা দেখাচ্ছে ৭৫৯ কোটিরও বেশি রুপি। শুধু তা-ই নয়, তার সঙ্গে থাকা তার প্রতিবন্ধী ছেলের অ্যাকাউন্টেও ঠিক একইভাবে জমা হয়েছে বিপুল পরিমাণ টাকা। দুই অ্যাকাউন্ট মিলিয়ে এই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫০০ কোটি রুপিরও বেশি।

ঘটনার বিবরণ

পেশায় কবি কামেশ্বর মিশ্র ও তার পরিবারের সদস্যরা জানান, রবিবার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারের দেওয়া বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ছেলের ভাতা তুলতে তারা সিএসসি সেন্টারে যান। টাকা তোলার পর ব্যালেন্স চেক করতে গিয়ে দেখা যায়, কামেশ্বরের অ্যাকাউন্টে রয়েছে ঠিক ৭৫৯ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৯৫১ (প্রায় ৭৫৯ কোটি) রুপি। এই অপ্রত্যাশিত ও বিপুল অঙ্কের টাকা দেখে হতবম্ব হয়ে পড়েন কামেশ্বর মিশ্র ও সিএসসি সেন্টারের অপারেটর।

কারণ ও প্রতিক্রিয়া

কী কারণে অ্যাকাউন্টে এত টাকা জমা হলো, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাংক কর্তৃপক্ষের কোনও যান্ত্রিক ত্রুটির কারণে এমন কাল্পনিক সংখ্যা পর্দায় ভেসে উঠেছে। তবে এখন পর্যন্ত ব্যাংক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। কামেশ্বর মিশর বলেন, “আমি বুঝতেই পারছি না কীভাবে এত টাকা আমাদের অ্যাকাউন্টে এলো। আমি বিষয়টি সবার সামনে এনেছি যাতে কর্মকর্তারা ব্যালেন্স যাচাই করে যেকোনও ভুল সংশোধন করতে পারেন।” সূত্র: ইন্ডিয়া টুডে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ