২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল মার্কেন্টাইল ব্যাংক
২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল মার্কেন্টাইল ব্যাংক

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি

বৃহস্পতিবার (৪ জুন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন)। তিনি অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন।

বক্তব্য ও অংশগ্রহণ

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। এছাড়া বক্তব্য দেন নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, উদ্যোক্তা পরিচালক এএসএম ফিরোজ আলম, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং অধ্যাপক নাসরিন সুলতানা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা, ড. মো. জাহিদ হোসেন ও ড. তাপস চন্দ্র পালসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারা দেশে উদযাপন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সব শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। পাশাপাশি গ্রাহকদের মিষ্টিমুখ করানো হয়।

ভাইস চেয়ারম্যানের বক্তব্য

ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন) বলেন, ‘বাংলার ব্যাংক’ খ্যাত মার্কেন্টাইল ব্যাংক ১৯৯৯ সালের ২ জুন যাত্রা শুরু করে। গত ২৭ বছরের ধারাবাহিক প্রচেষ্টায় এটি একটি গ্রাহকবান্ধব, বিশ্বস্ত ও টেকসই ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। ভবিষ্যতেও করপোরেট সুশাসন বজায় রেখে উন্নত ব্যাংকিং সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ