আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ৪৫৮তম বোর্ড সভা বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার।
সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কর্মক্ষমতা পর্যালোচনা করা হয় এবং বেশ কয়েকটি নীতি-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ শাহিন উল ইসলাম, মোঃ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ, মোহাম্মদ আসরাফুল হাসান, পর্যবেক্ষক মোহাম্মদ আনিসুর রহমান, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (আইবিআরপিডি), ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রফাত উল্লাহ খান, ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এবং ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা।



