ফতুল্লায় ডিশ লাইন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
ফতুল্লায় ডিশ লাইন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাসির (৬০) নামে এক ডিশ লাইন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে চানমারী মাউড়াপট্টি এলাকায় ‘ফ্রেন্ডস ক্যাবল’ নামে তার নিজ প্রতিষ্ঠানের অফিসে এ ঘটনা ঘটে। নিহত নাসির ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ উদ্দিনের ছেলে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, নাসির তার ব্যবসা প্রতিষ্ঠানে একা অবস্থান করছিলেন। দুপুর ১টার দিকে হঠাৎ তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে শহরের ৩শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীর বক্তব্য

ঘটনার প্রত্যক্ষদর্শী আলাউদ্দিন নামে এক অটোরিকশাচালক বলেন, ‘ঘটনার সময় আমি সড়কে রিকশা নিয়ে অবস্থান করছিলাম। এ সময় ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরা একজনকে দৌড়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে চলে যেতে দেখেছি। এর বেশি কিছু জানা নেই।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও এক ব্যক্তি ছুরিকাঘাত করলে ব্যবসায়ীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে অনেক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যায় ব্যবহৃত কাভারসহ একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্ত শেষে হত্যার কারণ বলা সম্ভব হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ