নতুন পরিকল্পনা কাঠামোয় চার বড় সংস্কার
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, উন্নয়ন পরিকল্পনায় পুরোনো ধারা বাদ দিয়ে কার্যকর ও জবাবদিহিমূলক কাঠামো তৈরি হবে। চারটি বড় সংস্কারের অংশ হিসেবে প্রকল্প নির্বাচন, পরিবীক্ষণ, তথ্যের প্রবাহ ও জনবান্ধব প্রক্রিয়া নিশ্চিত করা হবে।


