বিশ্বকাপে ফের অঘটন: কেপ ভার্দের সঙ্গে ড্র উরুগুয়ের
বিশ্বকাপে ফের অঘটন: কেপ ভার্দের সঙ্গে ড্র উরুগুয়ের

বিশ্বকাপে কত অবিশ্বাস্য সব গল্পের জন্ম হয়! কেপ ভার্দে সেসব গল্পের একটি। পাঁচ লাখের একটু বেশি জনসংখ্যার আফ্রিকান দেশটি বিশ্বকাপে এবার খেলার সুযোগ পেয়েই ইতিহাস গড়ে। জনসংখ্যা বিচারে বিশ্বকাপের ইতিহাসেই তারা তৃতীয় ক্ষুদ্রতম দেশ। বিশ্বকাপে খেলা এবারই প্রথম। এ কারণে সবাই হয়তো ভেবে নিয়েছিলেন, কেপ ভার্দের জন্য বিশ্বকাপে অংশগ্রহণই হবে সবচেয়ে বড় উৎসবের বিষয়। ভুল!

কেপ ভার্দের জার্সির আস্তিনে লুকানো চমক

কেপ ভার্দের জার্সির আস্তিনে যে এত চমক লুকিয়ে ছিল, তা জানত কে! বিশ্বকাপে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন তাদের জালে গোল করতে পারেনি। ম্যাচটি গোলশূন্য ড্র করে বিশ্বকে চমকে দেওয়ার সঙ্গে বিশ্বকাপ অভিষেকে প্রথম পয়েন্টও তুলে নিয়েছিল কেপ ভার্দে। তখন হয়তো অনেকে ব্যাপারটাকে ‘ফ্লুক’ বলেই মনে করেছিলেন। ভুল।

মায়ামিতে আরেকটি অঘটন

অন্তত মায়ামি স্টেডিয়ামে আজ যা ঘটল, তা দেখে এমন দাবি করাই যায়। কেপ ভার্দে আটকে দিয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকেও! সেটাও কী অবিশ্বাস্যভাবে—২১ মিনিটে সরাসরি ফ্রি কিক থেকে গোলে কেপ ভার্দেই এগিয়ে গিয়েছিল ম্যাচে। উরুগুয়ে প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরার পর সেই অর্ধের যোগ করা সময়ে এগিয়েও যায়। ফিফা র্যাঙ্কিংয়ে ১৯ তম দক্ষিণ আমেরিকান পরাশক্তির সঙ্গে ৪৯ ধাপ ব্যবধানে পিছিয়ে থাকা কেপ ভার্দে আবারও সবাইকে অবাক করে দিয়ে সমতায় ফেরে ৬১ মিনিটে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উরুগুয়ের ব্যর্থতা ও কেপ ভার্দের অধ্যবসায়

উরুগুয়ে এরপর প্রাণান্ত চেষ্টা করেও গোলের দেখা পায়নি। তাতে বিশ্বকাপ অভিষেকে দ্বিতীয় ম্যাচ থেকেও আরও ১ পয়েন্ট তুলে নেওয়ার স্পর্ধা দেখাল কেপ ভার্দে। আবারও একবার মনে করুন, কাদের বিপক্ষে? স্পেন ও উরুগুয়ে। ভাবতেই কেমন অস্বস্তি জাগে! কিন্তু এ অস্বস্তিই বিশ্বকাপে কেপ ভার্দের এই অবিশ্বাস্য গল্পের সবচেয়ে বিস্ময়কর ব্যাপার। আর এখন প্রমাণিত বিষয় হলো, স্পেনের বিপক্ষে তাদের পয়েন্ট ভাগাভাগি মোটেও ‘ফ্লুক’ ছিল না, যেমনটা এই ম্যাচের ড্রও। বিশ্বকাপ ইতিহাসে এ যেন অন্যতম সেরা জোড়া–অঘটন!

ফুটবল মাঠের বাস্তবতা

ফুটবল মাঠ আসলে জনসংখ্যা কিংবা ফুটবলীয় শক্তি–ঐতিহ্যে কে ছোট, কে বড়—তা চেনে না! খেলেই ফল বের করে আনতে হয়। কেপ ভার্দে জিততে না পারলেও এই দুটো ম্যাচে ড্র তো তাদের জন্য জয়েরই সমান।