আজকের খেলা: ২৩ জুন ২০২৬ – বিশ্বকাপে পর্তুগাল-উজবেকিস্তান ও আরও ৪ ম্যাচ
আজকের খেলা: ২৩ জুন ২০২৬ – বিশ্বকাপে পর্তুগাল-উজবেকিস্তান

বিশ্বকাপ ফুটবলে আজ মাঠে নামছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান। সব মিলিয়ে কাল সকাল পর্যন্ত মোট ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফুটবল বিশ্বকাপের ম্যাচ সূচি

মঙ্গলবার (২৩ জুন) ফুটবল বিশ্বকাপের গ্রুপ জে-তে মুখোমুখি হবে জর্ডান ও আলজেরিয়া। ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়, লিভাইস স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্রে।

একই দিন গ্রুপ কে-তে রাত ১১টায় পর্তুগালের মুখোমুখি হবে উজবেকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে এনআরজি স্টেডিয়াম, হিউস্টন, যুক্তরাষ্ট্রে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এছাড়া রাত ২টায় ইংল্যান্ড-ঘানা, আগামীকাল ভোর ৫টায় পানামা-ক্রোয়েশিয়া ও সকাল ৮টায় কলম্বিয়া-ডিআর কঙ্গো ম্যাচগুলো বিটিভি, টি স্পোর্টস ও সময় চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সূচি

ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপেও আজ তিনটি ম্যাচ রয়েছে। দুপুর ৩টা ৩০ মিনিটে নিউজিল্যান্ড-স্কটল্যান্ড, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আয়ারল্যান্ড-শ্রীলঙ্কা এবং রাত ১১টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ১ চ্যানেলে।

লাইভ গ্রুপ আই-এর ফল

ইতিমধ্যে গ্রুপ আই-এর একটি ম্যাচে নরওয়ে ৩-২ গোলে সেনেগালকে হারিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ