এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট স্পেন। তবে কেপ ভার্দের বিপক্ষে অপ্রত্যাশিত ড্র করে টুর্নামেন্ট শুরু করেছে তারা। যার ফলে বেশ চাপে রয়েছে স্পেন। এমন অবস্থায় নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
একাদশে লামিনে ইয়ামাল
সৌদি আরবের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে লামিনে ইয়ামালকে রেখেছেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে। ম্যাচ ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও সৌদি আরবের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্পেনের আক্রমণভাগে শুরু থেকেই দেখা যাবে এই তরুণ তারকাকে। আগের ম্যাচে ৭১ মিনিটের সময় বদলি হিসেবে নেমেছিলেন ইয়ামাল।
তিন পরিবর্তন নিয়ে স্পেন
কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশ থেকে আরও তিনটি পরিবর্তন এনেছে স্পেন। স্পেন একাদশ: উনাই সিমোন, পেদ্রো পোরো, পাউ কুবার্সি, এমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেইয়া, রদ্রি, পেদ্রি, লামিন ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।



