বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে দুর্বল কেপ ভার্দের বিপক্ষে মন ভরাতে পারেনি স্পেন। তবে দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে চেনা ছন্দে দেখা গেছে তাদের। ২৪ মিনিটের মধ্যেই ৩ গোল করে প্রথমার্ধ শেষ করেছে তারা। লামিনে ইয়ামালের একটি এবং ওইয়ারসাবালের জোড়ায় ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে গেছে তারা।
ইয়ামালের উপস্থিতিতে ভিন্ন ছন্দ
কেপ ভার্দের বিপক্ষে ইয়ামালকে শুরুর একাদশে বড্ড মিস করেছে স্পেন। তার উপস্থিতি কতটা প্রভাব ফেলে সেটা এবার বোঝা গেছে সৌদি আরবের বিপক্ষে। মাঠে নেমেই ১০ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দিয়েছেন তিনি। বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে নিচু ক্রস বাড়ান ওইয়ারসাবাল। বক্সের ভেতরে ডান দিকে দারুণভাবে ঢুকে পড়ে কাছ থেকে বল জালে জড়িয়ে দেন ইয়ামাল।
ওইয়ারসাবালের জোড়া গোল
তার পর ব্যবধান বাড়াতেও সময় লাগেনি। ২১ মিনিটে কর্নার থেকে আসা সুযোগে নিখুঁত শটে জালে বল জড়িয়ে দেন ওইয়ারসাবাল। তিন মিনিট পর আবারও জাল কাঁপান তিনি। দানি ওলমোর অ্যাসিস্টে স্কোর করেন ৩-০।



