সৌম্যর অসাধারণ ক্যাচে সাজঘরে অ্যালেক্স ক্যারি
সৌম্যর অসাধারণ ক্যাচে সাজঘরে ক্যারি

জাতীয় দলের তারকা ওপেনার সৌম্য সরকারের অবিশ্বাস্য সুন্দর এক ক্যাচে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। বলটা ধরার পরই সৌম্যর দিকে ছুটে যান সতীর্থরা। নাজমুল হোসেন শোভন জড়িয়ে ধরেন সবার আগে। এরপর আসেন বাকিরাও। তাকে অভিবাদন জানানো জরুরি হয়ে পড়েছিল ভীষণ!

ক্যাচের বিবরণ

তাসকিন আহমেদের করা বলটি সামনের পায়ে এসে কাভারের ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন অ্যালেক্স ক্যারি। শূন্যে ভেসে ঝাঁপিয়ে পড়ে অবিশ্বাস্য ক্যাচটি নেন সৌম্য। শুরুতে দুই হাতে ধরতে গেলেও পরে শুধু বাঁ হাতেই ক্যাচটি ধরেন তিনি।

ম্যাচের অবস্থা

১১.১ ওভারে দলীয় ৭০ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন অ্যালেক্স ক্যারি। তার আগে ১৬ বলে এক চারে মাত্র ৮ রান করেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শরীফুলের ব্রেক থ্রু

এর আগে দলকে ব্রেক থ্রু উপহার দেন শরীফুল ইসলাম। এক ওভারে ২ উইকেট শিকার করেন পেস বোলার শরীফুল ইসলাম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ