ছয় প্রাণীর বিশ্বকাপ ভবিষ্যদ্বাণী: কে কাকে এগিয়ে রাখছে?
ছয় প্রাণীর বিশ্বকাপ ভবিষ্যদ্বাণী: কে কাকে এগিয়ে রাখছে?

আজ ও আগামীকালের চারটি ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ছয়টি প্রাণী। যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড–মরক্কো, ব্রাজিল–হাইতি ও জার্মানি–আইভরিকোস্ট ম্যাচে কে কোন দলকে এগিয়ে রাখছে, তা দেখে নিন ছবিতে।

পিগমি জলহস্তী 'মু ড্যাং'

এটি ‘মু ড্যাং’ নামের একটি পিগমি জলহস্তী। বয়স প্রায় তিন মাস। থাইল্যান্ডের নাখন রাতচাসিমা চিড়িয়াখানায় যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া ম্যাচের ফল ভবিষ্যদ্বাণীতে এটি যুক্তরাষ্ট্রের জয়ের পূর্বাভাস দিয়েছে।

ইন্দোচীন বাঘ 'লিফট'

এটি ‘লিফট’ নামের একটি ইন্দোচীন বাঘ। বয়স ১৬ বছর। স্কটল্যান্ড–মরক্কো ম্যাচের ভবিষ্যদ্বাণীতে এটি ড্র বা সমতার প্রতীক চিহ্নের নিচে ঝুলিয়ে রাখা মাংসের টুকরা বেছে নিয়ে ম্যাচটি ড্র হওয়ার পূর্বাভাস দিয়েছে। থাইল্যান্ডের নাখন রাতচাসিমা চিড়িয়াখানায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পিগমি জলহস্তী 'মু ক্রব'

এটি ‘মু ক্রব’ নামের একটি পিগমি জলহস্তী। বয়স ১৮ বছর। থাইল্যান্ডের নাখন রাতচাসিমা চিড়িয়াখানায় যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া ম্যাচে ‘মু ক্রব’ যুক্তরাষ্ট্রের পতাকাচিহ্নিত ট্রে থেকে খাবার খেয়ে স্বাগতিকদের পক্ষে ভবিষ্যদ্বাণী করেছে।

ভবিষ্যদ্বক্তা কুকুর 'জুনিয়র'

‘জুনিয়র’ নামের এই কুকুরকে ‘ভবিষ্যদ্বক্তা’ কুকুর হিসেবেও পরিচয় করিয়ে দেওয়া হয়। সিয়াটলের আন্তর্জাতিক মিডিয়া সেন্টারে যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া ম্যাচের ভবিষ্যদ্বাণীতে যুক্তরাষ্ট্রের জয়ের পূর্বাভাস দিয়েছে কুকুরটি। পাশে রয়েছেন অভিনেতা ও গেম শো সঞ্চালক ড্রু কেরি।

হাঙর

এটি একটি হাঙর। ব্রাজিলের রিও ডি জেনিরোর অ্যাকুয়ারিও অ্যাকুয়ারিয়ামে ব্রাজিল–হাইতি ম্যাচের ফল অনুমানের অনুষ্ঠানে হাঙরটি ব্রাজিলকে বিজয়ী হিসেবে বেছে নিয়েছে।

আরেকটি হাঙর

এটি আরেকটি হাঙর। ব্রাজিলের রিও ডি জেনিরোর অ্যাকুয়ারিও অ্যাকুয়ারিয়ামে ব্রাজিল–হাইতি ম্যাচের ফল অনুমানের অনুষ্ঠানে হাঙরটি ব্রাজিলকে বিজয়ী হিসেবে বেছে নিয়েছে। এক ডুবুরি সেটিই দেখাচ্ছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এশীয় হাতি 'তারাক'

এটি ‘তারাক’ নামের একটি এশীয় হাতি। জার্মানির কোলন চিড়িয়াখানায় জার্মানি–আইভরিকোস্ট ম্যাচের ভবিষ্যদ্বাণীতে জার্মানির পতাকাযুক্ত বল নিয়ে খেলে জার্মানদের জয়ের পূর্বাভাস দিয়েছে।