বাংলাদেশের তরুণ স্থপতিদের আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন
বাংলাদেশি স্থপতিদের আইডা অ্যাওয়ার্ড জয়

থাইল্যান্ডের ব্যাংককে সম্প্রতি অনুষ্ঠিত ‘১৮তম আইডা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস’-এ অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন দেশের তরুণ স্থপতি রবিউল ইসলাম ও শুভ্র কুমার ঘোষ। নিপ্পন পেইন্টের গ্লোবাল সিএসআর কর্মসূচির অধীনে আয়োজিত এই প্রতিযোগিতায় এবারের প্রতিপাদ্য ছিল ‘কনভার্জ: ক্রাফটিং কালচারাল লিগ্যাসিস’। বিশ্বের ১৭টি দেশ থেকে ৯ হাজারের বেশি প্রকল্প জমা পড়ে। সমসাময়িক আধুনিক স্থাপত্যে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখার এই কঠিন চ্যালেঞ্জে বিশ্বমঞ্চে অনন্য ছাপ ফেলেছে বাংলাদেশ।

বিজয়ীদের পরিচয়

জমা পড়া হাজারো প্রজেক্টের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শুভ্র কুমার ঘোষ ইন্টেরিয়র ডিজাইন ক্যাটাগরিতে সম্মানজনক ‘অনারারি মেনশন’ অর্জন করেছেন। অন্যদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) রবিউল ইসলাম আর্কিটেকচার ক্যাটাগরিতে ‘গ্লোবাল ফাইনালিস্ট’ হিসেবে শীর্ষ তালিকায় স্থান করে নেন।

প্রকল্পের বিবরণ

‘থ্রেডস অব হোপ’-এ নকশিপল্লির মাধ্যমে গ্রামীণ নারী কারিগরদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন শুভ্র কুমার ঘোষ। আর ‘হেরি ট্রেড’ প্রকল্পে স্থানীয় বাণিজ্যের মাধ্যমে ঐতিহাসিক নগর কসবাকে সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করার প্রস্তাব দিয়েছেন রবিউল ইসলাম।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশি এই দুই শিক্ষার্থীর প্রজেক্টে বৈশ্বিক থিমের মূল চেতনা এবং ঐতিহ্যবাহী সংস্কৃতিকে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে বলে মনে করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ