ব্রাজিলের জার্সি গায়ে সাকিব: পল্টি মারলেন কি?
ব্রাজিলের জার্সি গায়ে সাকিব: পল্টি মারলেন?

ব্রাজিলের জার্সি গায়ে সাকিব: পল্টি মারলেন কি?

সাকিব আল হাসান দীর্ঘদিন ধরেই আলোচনার বাইরে। এখন তিনি নিউ ইয়র্কে অবস্থান করছেন। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এখন ক্রিকেট থেকেও দূরে। তবে তার দেশে এখন বিশ্বকাপ চলছে। সেই উন্মাদনায় গা ভাসিয়েছেন তিনি। ব্রাজিলের ম্যাচ দেখতে তিনি হাজির হয়েছেন স্টেডিয়ামে।

খেলা দেখা অস্বাভাবিক নয়, তবে অস্বাভাবিক তার গায়ের পোশাক। তিনি ম্যাচটি দেখেছেন ব্রাজিলের জার্সি গায়ে। সাকিব পরিচিত আর্জেন্টিনা ও লিওনেল মেসির সমর্থক হিসেবে। গত বিশ্বকাপে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সি গায়ে ফুটবল খেলেও আলোচনায় এসেছিলেন। সেই সাকিব আজ ব্রাজিলের জার্সি পরে নিউজার্সি স্টেডিয়ামে।

বিষয়টি জানিয়েছেন রবিন মিয়া। নেইমারের পরিবারের কাছের মানুষ হিসেবে পরিচিত এই ব্যক্তি এক ফেসবুক পোস্টে প্রকাশ করেছেন সাকিবের নতুন রূপ। ছবিতে দেখা যায়, রবিন ও সাকিব দুজনই ব্রাজিলের জার্সি পরে আছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ভাই কি আসলেই পল্টি মারলো?’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাকিবের এই পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য। কেউ কেউ বলছেন, তিনি শুধু ম্যাচ উপভোগ করছেন। আবার কেউ কেউ এটাকে দল পরিবর্তন হিসেবে দেখছেন। তবে সাকিব নিজে এখনো কোনো মন্তব্য করেননি।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ চলাকালে সাকিবের এই উপস্থিতি ক্রিকেটবিশ্বেও আলোচনা সৃষ্টি করেছে। তিনি দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকায় তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছেই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ