রোনালদোর ‘আই অ্যাম ব্যাক’ ঘোষণা অর্থহীন: ইব্রাহিমোভিচ
রোনালদোর ‘আই অ্যাম ব্যাক’ ঘোষণা অর্থহীন: ইব্রাহিমোভিচ

প্রথম ম্যাচের পর তীব্র সমালোচনার মধ্যে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো ঘুরে দাঁড়িয়েছেন দ্বিতীয় ম্যাচেই। গতকাল উজবেকিস্তানের বিপক্ষে করেছেন জোড়া গোল। তবে ক্যামেরার সামনে বলা তাঁর ‘আই অ্যাম ব্যাক’ (আমি ফিরে এসেছি) কথাটির সঙ্গে একমত নন জ্লাতান ইব্রাহিমোভিচ। সাবেক সুইডিশ তারকার মতে, ফিরে আসার ঘোষণা দেওয়ার প্রয়োজন ছিল না রোনালদোর।

পর্তুগালের বড় জয় ও রোনালদোর জোড়া গোল

উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগাল ৫-০ গোলের বড় জয় পেয়েছে। এই ম্যাচে রোনালদো দুটি গোল করেন। ম্যাচ শেষে ফক্স স্পোর্টসের আলোচনায় ইব্রাহিমোভিচ পর্তুগালের জয় ও রোনালদোর মন্তব্য নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন। সুইডেনের হয়ে ৬২টি গোল করা ইব্রা মনে করেন, পর্তুগালের বড় জয় প্রত্যাশিতই ছিল।

ইব্রাহিমোভিচের বিশ্লেষণ

ইব্রাহিমোভিচ বলেন, ‘এটা গোল করারই ম্যাচ ছিল। এটা ছিল এমন এক ম্যাচ, যেখানে পর্তুগালের অনেক গোল করার কথা।’ কেন ‘এই ম্যাচেই’ অনেক গোল হবে, ইব্রা সেই ব্যাখ্যা না দিলেও মনে করা হচ্ছে প্রতিপক্ষই মূল কারণ। উজবেকিস্তান এবারই প্রথম বিশ্বকাপে নাম লিখিয়েছে। মধ্য এশিয়ার দেশটি আগের ম্যাচে কলম্বিয়ার কাছেও ৩-১ গোলে হেরেছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জোড়া গোলের পর রোনালদোকে ‘আই অ্যাম ব্যাক’ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে তিনি বলেন, ‘যাতে মানুষ ভুলে না যায়’। ইব্রা মনে করেন, এই ঘোষণা অর্থহীন। তিনি বলেন, ‘ওর বার্তার কথা যদি বলি, আমি তো ভাবিনি সে কোথাও (হারিয়ে) গিয়েছিল। জানি না কেন সে বলল, “আমি ফিরে এসেছি।”’

রোনালদোর রেকর্ড

সমালোচনা কিংবা খোঁচা—যেভাবেই দেখা হোক না কেন, উজবেকিস্তান ম্যাচ রোনালদোর আত্মবিশ্বাস বাড়িয়েছে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এখন বিশ্বকাপ ইতিহাসে ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার। একই সঙ্গে লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল করা খেলোয়াড়ও।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ