প্রবল বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে ফুটবল উন্মাদনা
প্রবল বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে ফুটবল উন্মাদনা

গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে প্রবল বৃষ্টি উপেক্ষা করে ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে জমে উঠেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। শনিবার টুর্নামেন্টের ৮ম দিনে মাঠে গড়িয়েছে ঝিনাইদাহ জেলা বনাম গাজীপুর মহানগরের টঙ্গী ফুটবল একাডেমির ম্যাচ। খেলা শুরুর সঙ্গে সঙ্গেই শুরু হয় মুশুলধারে বৃষ্টি, যা দর্শকদের উৎসাহে কোনো ভাটা ফেলতে পারেনি।

১৬ দলের টুর্নামেন্টে সেরা আটে ৮ দল

টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক গাসিক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু জানান, সারা দেশ থেকে মোট ১৬টি জেলা দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। ইতোমধ্যে নকআউট পর্বের প্রথম রাউন্ড শেষে ৮টি দল সেরা আটে জায়গা করে নিয়েছে। তিনি আরও বলেন, 'বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলপ্রেমীরা এসেছেন, যা সত্যিই প্রশংসনীয়।'

প্রথমার্ধেই লাল কার্ড ও ৩ গোল

ম্যাচের প্রথমার্ধের শুরুতেই লাল কার্ডের মুখে পড়ে ঝিনাইদাহ জেলা দল। ফলে ১০ জন নিয়ে খেলতে বাধ্য হয় তারা। ভেজা মাঠে প্রচণ্ড চাপের মধ্যে খেলে প্রথমার্ধেই ৩টি গোল হজম করে ঝিনাইদাহ। অন্যদিকে টঙ্গী ফুটবল একাডেমি দ্রুত গোল করে এগিয়ে যায়। দর্শকরা দুই দলের তুমুল লড়াই উপভোগ করেন এবং গ্যালারি থেকে ব্যাপক উল্লাসে মেতে ওঠেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশিষ্ট অতিথিদের উপস্থিতি

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্প্যারো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম শাওন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খান ব্রাদার্স নীটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হযরত আলী। এছাড়া গত ২০ জুন টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি। উদ্বোধনী অনুষ্ঠানে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার, জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার, জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দও খেলায় উপস্থিত থেকে টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তুলছেন।

আগামী ম্যাচ

রোববার টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে বিকেএসপি বনাম ময়মনসিংহ ব্রহ্মপুত্র এক্সপ্রেস।