সংবাদপত্রসেবী ইসমাইল হোসেন আর নেই, বিভিন্ন মহলের শোক
সংবাদপত্রসেবী ইসমাইল হোসেন আর নেই, বিভিন্ন মহলের শোক

সিলেটের সংবাদপত্রসেবীদের অন্যতম দিকপাল মো. ইসমাইল হোসেন (৭৫) আর নেই। শুক্রবার সকালে কানাডার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

ইসমাইল হোসেনের পরিচয় ও অবদান

ইসমাইল হোসেন সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি, সিলেটের আলমগীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও দৈনিক যুগান্তরের সিলেট বিভাগীয় এজেন্ট ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

অসুস্থতা ও মৃত্যু

ইসমাইল হোসেন স্ট্রোক করার পর থেকে অসুস্থ ছিলেন। এ অবস্থায় কানাডা প্রবাসী ছেলেদের কাছে চলে যান। শুক্রবার তিনি কানাডার একটি হাসপাতালে মারা যান। তার লাশ আনার প্রক্রিয়া বিলম্বিত হলে তাকে কানাডাতেই জানাজা শেষে সমাধিস্থ করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শোক প্রকাশ

ইসমাইল হোসেনের মৃত্যুতে সিলেটের গণমাধ্যমকর্মী ও সংবাদপত্রসেবীসহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শোক প্রকাশ করেছেন।

শোক প্রকাশ করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম এবং যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদারসহ যুগান্তর পরিবার। এছাড়াও শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস উন-নূর ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক আনিস রহমান, উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভানেত্রী লুবনা ইয়াছমিন শম্পা, বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশন, সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আইয়ুব খান ও সাধারণ সম্পাদক মো. আবুবকর সিদ্দিক এবং সংবাদপত্র এজেন্ট সিকন্দর আলী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ