সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামে ইংল্যান্ড। ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ইংলিশরা। তবে স্রোতের বিপরীতে গোলের দেখা পায় নরওয়ে। ৩৬ মিনিটে দারুণ এক শটে দূরের পোস্ট ঘেঁষে বল জালে জড়ান আন্দ্রেয়াস শেলদেরুপ।
প্রথমার্ধে সমতা ফেরায় ইংল্যান্ড
গোল খেয়ে মরিয়া হয়ে খেলতে থাকে ইংল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক গোল করে দলকে সমতা এনে দেন জুড বেলিংহাম। এতে ১-১ গোলের সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে নরওয়ের গোল বাতিল
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৭ মিনিটে আবারও গোলের দেখা পায় নরওয়ে। তবে হলান্ডের ফাউলের কারণে মনিটরে দেখে গোলটি বাতিল করেন রেফারি। ম্যাচের ৭৫ মিনিটে অল্পের জন্য রক্ষা পায় ইংল্যান্ড। নরওয়ে একটি কর্নার থেকে বল ক্লিয়ার করতে এগিয়ে এসেছিলেন জর্ডান পিকফোর্ড। কিন্তু তার ক্লিয়ার করা বল আবারও নরওয়ের খেলোয়াড়দের কাছেই ফিরে যায়। সেখান থেকে নেওয়া হেড ক্রসবারে লেগে ফিরে আসে।
অতিরিক্ত সময়ে ম্যাচ
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১–১ সমতায় শেষ হয় ইংল্যান্ড–নরওয়ের ৯০ মিনিটের খেলা। তাই ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়িয়েছে।



