শেষ ষোলোতে মিসরের বিপক্ষে দারুণ প্রত্যাবর্তনের পর কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। আজ তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ১২ বছর পর এই দলের মুখোমুখি হচ্ছে আলবিসেলেস্তেরা। ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোতে সুইসদের হারিয়েছিল আনহেল দি মারিয়ার একমাত্র গোলে। তবে এবার ভিন্ন বাস্তবতা। জিতলেই সেমিফাইনালের দরজা খুলে যাবে।
একাদশে কোনো পরিবর্তন নেই আর্জেন্টিনার
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মিশর ম্যাচের একাদশই অপরিবর্তিত রেখেছেন। দলে রয়েছেন লিওনেল মেসি ও রদ্রিগো দে পল। সুইজারল্যান্ডে একটি পরিবর্তন এসেছে—আরডন জাশারির বদলে জিবরিল সো দলে ঢুকেছেন।
আর্জেন্টিনার একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ; মলিনা, লিসান্দ্রো মার্তিনেজ, রোমেরো, তালিয়াফিকো; পারদেস; ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার ও দে পল; আলভারেজ ও মেসি।
সুইজারল্যান্ডের একাদশ
কোবেল; জাকারিয়া, এলভেদি, আকানজি, রদ্রিগেজ; ফ্রয়লার, জাকা; এনদয়ে, সো, রেইডার; এমবোলো।
ম্যাচটি আজ রোববার সকাল ৭টায় অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটিতে অনুষ্ঠিত হবে। জয়ী দল বুধবার সেমিফাইনালে ম্যাচ ৯৭ ও ৯৮-এর জয়ীদের মুখোমুখি হবে।



