বিশ্বকাপ অভিযানে নেইমারহীন ব্রাজিলের একাদশে চমক
নেইমারহীন ব্রাজিলের একাদশে বড় চমক ইগর থিয়াগো

মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করছে ব্রাজিল। রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে শুরু হবে ম্যাচটি। নেইমার খেলতে না পারায় এই ম্যাচে ‘নাম্বার টেন’ ছাড়ায় মাঠে নামছে সেলেসাওরা।

কোচের চমক

কোচ কার্লো আনচেলত্তি মরক্কোর বিপক্ষে বড় চমক হিসেবে স্ট্রাইকার ইগর থিয়াগোকে একাদশে রেখেছেন। ভিনিসিয়ুস জুনিয়র এবং রাফিনহার সঙ্গে আক্রমণভাগের মূল দায়িত্ব সামলাবেন তিনি।

রক্ষণভাগের পরিবর্তন

অভিজ্ঞ দানিলোর জায়গায় রক্ষণে থাকছেন আইবানেজ। গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং অভিজ্ঞ মার্কিনিওসের সঙ্গে ফুল-ব্যাক পজিশনে সাম্বার গতি সচল রাখবেন দগলাস সান্তোস।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাঝমাঠের দায়িত্ব

মাঝমাঠের দখল ধরে রাখার গুরুদায়িত্ব থাকছে অভিজ্ঞ কাসেমিরো, ব্রুনো গিমারেস এবং প্লে-মেকার লুকাস পাকেতার ওপর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্রাজিলের একাদশ

  • গোলরক্ষক: অ্যালিসন বেকার
  • রক্ষণ: ইবানিয়েজ, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, দগলাস সান্তোস
  • মাঝমাঠ: কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা
  • আক্রমণ: ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো, রাফিনিয়া