এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দলের সেমিফাইনাল নিশ্চিত
এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দলের সেমি নিশ্চিত

এশিয়ান গেমস বাছাই হকিতে প্রথমবার অংশ নিয়েই দারুণ নৈপুণ্য দেখাচ্ছে বাংলাদেশ নারী দল। মাঠে নেমে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন রিয়া-অর্পিতারা। রবিবার তো গড়েছে ইতিহাস! ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে পিছিয়ে থেকেও ২-১ গোলে হংকং চায়নাকে হারিয়েছে বাংলাদেশ। তাতে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পাশাপাশি জাপানের এশিয়ান গেমসেও সরাসরি জায়গা করে নিয়েছে প্রথমবার।

গ্রুপপর্বে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে শীর্ষস্থানেই। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই এগিয়ে যায় হংকং চায়না। ল কা মুন আক্রমণ থেকে গোল করে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন। তবে ১০ মিনিটেই ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। নাদিরা ইমা গোল করে স্কোরলাইন ১-১ করেন। এরপর ৩৯ মিনিটে কনা আক্তার জয়সূচক গোলটি করে দলকে এগিয়ে নেন। বাকি ২১ মিনিটে আর কোনো দলই ব্যবধান বাড়াতে পারেনি।

দারুণ পারফরম্যান্সের জন্য বাংলাদেশের তন্নি খাতুন ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ