বিএনপি প্রার্থী নিপুণ রায় চৌধুরীর ৫০২ ভরি স্বর্ণ, সম্পদ ১৪ কোটি টাকা
বিএনপি প্রার্থী নিপুণ রায়ের ৫০২ ভরি স্বর্ণ, সম্পদ ১৪ কোটি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায় চৌধুরীর নামে পাঁচশো দুই ভরি স্বর্ণ রয়েছে। বিএনপির এই নেত্রীর আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ তিন কোটি ঊনআশি লাখ তিন হাজার তেষট্টি টাকা। আর অস্থাবর সম্পত্তির পরিমাণ দশ কোটি ঊনপঞ্চাশ লাখ তিয়াশি হাজার তেষট্টি টাকা। নির্বাচন কমিশনে তার জমা দেওয়া হলফনামা থেকে এই তথ্য পাওয়া গেছে।

পেশা ও আয়

হলফনামায় নিপুণ রায় চৌধুরী জানান, তার পেশা আইনজীবী। এই পেশা থেকে তিনি বছরে আয় করেন ছাব্বিশ লাখ টাকা। এছাড়া শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে বছরে আরও আয় করেন চার লাখ ঊনপঞ্চাশ হাজার নয়শো তেত্রিশ টাকা।

স্থায়ী আমানত ও গাড়ি

তার নামে এক কোটি তেরো লাখ একুশ হাজার বাষট্টি টাকার স্থায়ী আমানত রয়েছে। তার নামে থাকা দুটি গাড়ির ক্রয়মূল্য এক কোটি এগারো লাখ টাকা। সব মিলিয়ে তার নিজের অস্থাবর সম্পদের বর্তমান মূল্য দশ কোটি ঊনপঞ্চাশ লাখ তিয়াশি হাজার তেষট্টি টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থাবর সম্পদ

নিজের স্থাবর সম্পদ উল্লেখ করে বিএনপি মনোনীত এই প্রার্থী জানান, তার একটি ফ্ল্যাট রয়েছে যার মূল্য পঁচাশি লাখ বিশ হাজার টাকা।

দায়-দেনা

নিপুণ রায়ের নামে এক কোটি ঊনিশ লাখ টাকার ব্যাংক ঋণ ও ব্যক্তিগত দায় রয়েছে বলেও উল্লেখ করা হয় হলফনামায়।

স্বর্ণের বিবরণ

পাঁচশো দুই ভরি স্বর্ণ নিজের রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন নিপুণ রায়। এসব মূল্যবান ধাতু তিনি উপহার পেয়েছেন বলে হলফনামায় দাবি করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ