বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল: স্পেন-বেলজিয়াম ম্যাচ আজ রাতে
বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল: স্পেন-বেলজিয়াম আজ

বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে হট ফেভারিট স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। শুক্রবার (১০ জুলাই) লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচটি।

সরাসরি সম্প্রচারের ব্যবস্থা

বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ রয়েছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।

অনলাইনে দেখার অপশন

শুধু টিভি নয়, অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে ফিফা বিশ্বকাপের খেলা। এ ছাড়া আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য অ্যাপ

এ ছাড়া খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ