শেষ বাঁশির পর মিসরের পতাকা জড়িয়ে দর্শকের সামনে যান মোহাম্মদ সালাহ। ইউরোপীয় ক্লাব ফুটবলে সালাহর অর্জনের শেষ নেই। কিন্তু দেশের জার্সিতে তাঁকে ঘিরে দুটি বড় আক্ষেপ ছিল মিসরীয়দের। একটি—তাঁর নেতৃত্বে আফ্রিকা কাপ অব নেশনস জেতা হয়নি। অন্যটি আজ মুছে গেল। সালাহর হাত ধরেই বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের দেখা পেল মিসর।
বিশ্বকাপে প্রথম জয়
‘জি’ গ্রুপের খেলায় মিসর ৩-১ গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এবারের আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে খেলেছিল মিসর। ৯২ বছর ধরে চলা অপেক্ষার পর অবশেষে বিশ্বকাপের মঞ্চে জয়ের হাসি হাসল মিসর। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।


