ফ্রান্স-মরক্কো সেমিফাইনাল: দেখবেন যেভাবে
ফ্রান্স-মরক্কো সেমিফাইনাল দেখবেন যেভাবে

৪৮ দল নিয়ে শুরু হওয়া ফিফা বিশ্বকাপে এখন টিকে আছে মাত্র ৮ দল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। বৃহস্পতিবার (৯ জুলাই) বোস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচটি।

সরাসরি সম্প্রচার চ্যানেল

বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।

অনলাইন প্ল্যাটফর্ম

শুধু টিভি নয়, অনলাইনেও ম্যাচ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে দেখা যাবে ফিফা বিশ্বকাপের খেলা। এ ছাড়া আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ থাকছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য অ্যাপ

এ ছাড়া খেলা উপভোগ করা যাবে স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স অ্যাপ থেকেও।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ