নিউইয়র্কে ব্রাজিল-মরক্কো ম্যাচের ছবিগল্প
নিউইয়র্কে ব্রাজিল-মরক্কো ম্যাচের ছবিগল্প

নিউইয়র্কে কাল হয়ে গেল এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের অন্যতম বড় ম্যাচ। ব্রাজিল-মরক্কোর সেই ম্যাচের গল্প দেখুন ছবিতে–

ম্যাচের আগের মুহূর্ত

ম্যাচ তখনো শুরু হয়নি। পুরো গ্যালারি কানায় কানায় পূর্ণ, যেখানে দাপট ব্রাজিলের হলুদ জার্সির।

রাফিনিয়ার প্রতিক্রিয়া

‘আমি কী করলাম,’ রেফারিকে রাফিনিয়া! রেফারি বলছেন এ নিয়ে কথা না বাড়াতে। রেফারি ও রাফিনিয়ার কথোপকথন কি এমনই হলো!

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভিনিসিয়ুসের ছুট

ছুটছেন ভিনিসিয়ুস! সাইডলাইন থেকে চোখ রাখছেন নেইমাররাও।

তারকাদের মিলন

দুই দলের দুই তারকা—ব্রাজিলের ভিনিসিয়ুস আর মরক্কোর আশরাফ হাকিমি।

দর্শক উপস্থিতি

নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম কাল ব্রাজিল–মরক্কো ম্যাচে গ্যালারিতে ছিলেন ৮০ হাজার ৬৬৩ জন দর্শক।

মরক্কোর ইতিহাস

বিশ্বকাপের ইতিহাসে মরক্কোই প্রথম দল, যাদের শুরুর একাদশের ১১ জন খেলোয়াড়ের সবার জন্মই বিদেশের মাটিতে।

গোলের মুহূর্ত

যে শটে গোল শোধ করেছেন ভিনিসিয়ুস।

গ্যালারির তারকা

ব্রাজিল-মরক্কো ম্যাচে গ্যালারিতে তারকা।

গোল উদ্‌যাপন

ভিনিসিয়ুসের গোল উদ্‌যাপন! সঙ্গে ছুটছেন ব্রুনো গিমারেস।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ