আলজেরিয়া তাদের ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে জায়গা পেয়েছেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। দলটির অধিনায়কত্ব করবেন ম্যানচেস্টার সিটি ও লেস্টারের সাবেক ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ।
লুকা জিদানের অন্তর্ভুক্তি
স্প্যানিশ ক্লাব গ্রেনাডায় খেলা লুকা জিদান তিন গোলকিপারের একজন হিসেবে সুযোগ পেয়েছেন। তিনি এর আগে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেলেছেন। গত বছর থেকে তিনি পূর্ব-পুরুষের দেশ আলজেরিয়ার হয়ে খেলছেন। লুকা ও তাঁর বাবার জন্ম ফ্রান্সে হলেও তাদের দাদা-দাদি আলজেরিয়ান।
অন্যান্য খেলোয়াড়
আলজেরিয়ার বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন টটেনহামের সাবেক মিডফিল্ডার নাবিল বেনতালেবও। কোচ ভ্লাদিমির পেটকোভিচ বিশ্বকাপে রেখেছেন জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনসে চোটের কারণে খেলতে না পারা হুসেম আউয়ার এবং আমিন গুইরিকেও।
গ্রুপ ও ম্যাচ
সর্বশেষ দুই আসর মিস করা আলজেরিয়া এবার নিজেদের পঞ্চম বিশ্বকাপ খেলবে। এবারের আসরে ‘জে’ গ্রুপে দলটির প্রতিপক্ষ আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান। প্রথম ম্যাচ ১৬ জুন লিওনেল মেসিদের বিপক্ষে।
আলজেরিয়ার বিশ্বকাপ দল
গোলকিপার: ওসামা বেনবোট, মেলভিন মাসতিল, লুকা জিদান।
ডিফেন্ডার: আশরাফ আবাদা, রায়ান আইত-নুরি, জিনেদিন বেলাইদ, রফিক বেলঘালি, রামি বেনসেবাইনি, সামির চেরগুই, জাউয়েন হাদজাম, আইসা মান্দি, মোহামেদ আমিন তুগাই।
মিডফিল্ডার: হুসেম আউয়ার, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, ফারেস শাইবি, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিত্রাউই, রামিজ জেরুকি।
ফরোয়ার্ড: মোহামেদ আমিন আমৌরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস ঘেজেমিস, আমিন গুইরি, রিয়াদ মাহরেজ, আনিস হাজ মুসা।



