উত্তর আমেরিকা বিশ্বকাপের বাকি আর মাত্র ১১ দিন। এরই মধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার জানা গেল বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের সূচিও।
প্রস্তুতি ম্যাচের সূচি
মূল পর্বে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন লিওনেল মেসিরা। আলবিসেলেস্তেরা খেলবে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে।
প্রথম ম্যাচ: হন্ডুরাসের বিপক্ষে
আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাস কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ম্যাচটি বাংলাদেশ সময় ৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে।
দ্বিতীয় ম্যাচ: আইসল্যান্ডের বিপক্ষে
এরপর ৯ জুন যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ আইসল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১০ জুন সকাল ৬টায়।
বিশ্বকাপ মিশন শুরু
আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে মেসির আর্জেন্টিনা।



