চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল না দেখে বাংলাদেশ ম্যাচ বিশ্লেষণে ডুলি
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল না দেখে বাংলাদেশ ম্যাচ বিশ্লেষণে ডুলি

চ্যাম্পিয়ন্স ফুটবল লিগের ফাইনাল শুরু হচ্ছে শনিবার (৩০ মে) বাংলাদেশ সময় রাত ১০টায়। পিএসজির মুখোমুখি হচ্ছে আর্সেনাল। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচটি নিয়ে অনেকেই অপেক্ষায় আছেন। কার হাতে উঠতে যাচ্ছে ট্রফি। ফুটবলপ্রেমীদের কাছে এটি বছরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি। কিন্তু ডুলি বুঝিয়ে দিয়েছেন, তার কাছে এখন সবকিছুর আগে বাংলাদেশ।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দেখবেন কিনা, এমন প্রশ্নের উত্তরে আজ সংবাদ সম্মেলনে ডুলি বলেন, ''আমার সময় নেই। অবশ্যই আমি দেখতে চাই। কিন্তু তার চেয়ে বরং আমি গতকালের আমাদের ম্যাচটি দেখতে চাই— কোথায় ভুল করেছি, কোথায় ভালো করেছি, সেসব অংশ কেটে বিশ্লেষণ করতে চাই। আমার মূল মনোযোগ এখন বাংলাদেশ জাতীয় দল।''

মাঠের বাইরের উন্নয়নকেও সমান গুরুত্ব দিচ্ছেন ডুলি। তার মতে, খেলোয়াড়দের খারাপ অভ্যাস দূর করতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে হবে। আর সে জন্য ভিডিও বিশ্লেষণকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডুলি বলেন, ''প্রত্যেক খেলোয়াড়কে তার দায়িত্ব বুঝতে হবে। এই বিষয়গুলো আমাদের খেলোয়াড়দের মস্তিষ্কে গেঁথে দিতে হবে।'' ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৮১ নম্বরে থাকা দলটিকে নতুনভাবে গড়ে তোলার কাজে পুরোপুরি ডুবে গেছেন জার্মান-আমেরিকান এই কোচ।

তিনি আরও জানান, দলের প্রতিটি খেলোয়াড়ের ভিডিও ফুটেজ কেটে আলাদাভাবে বিশ্লেষণ করছেন তিনি। তাদের শক্তি ও দুর্বলতা চিহ্নিত করে উন্নতির পরিকল্পনা তৈরি করছেন। ডুলির মতে, এই পদ্ধতি দ্রুত ফল দেবে এবং দলকে এগিয়ে নিয়ে যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ