বিশ্বকাপ শুরুর আগে ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শনিবার (৩০ মে)। ইউরোপের দুই পরাশক্তি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও আর্সেনালের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের। শনিবার হাঙ্গেরির বুদাপেস্টে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ইউরোপ সেরার মুকুট নির্ধারণের এই মহারণ।
আর্সেনালের সামনে ইতিহাসের সুযোগ
দীর্ঘদিন পর ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা আর্সেনালের সামনে এবার ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের সুযোগ। তবে মিকেল আরতেতার দলের পথে বড় বাধা বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। লুইস এনরিকের শিষ্যরা দুর্দান্ত আক্রমণভাগ ও জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামবে, যা গানারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
পূর্ববর্তী মুখোমুখি লড়াই
১৩ মাসেরও কম সময় আগে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার দুই লেগেই জয় পেয়েছিল এনরিকের দল পিএসজি। এমিরেটস স্টেডিয়ামে ১-০ এবং পার্ক দে প্রাঁসে ২-১ ব্যবধানে জিতে ফাইনালের পথে এগিয়েছিল ফরাসি ক্লাবটি। তাই বুদাপেস্টের ফাইনালে গানারদের লক্ষ্য হারের প্রতিশোধ নেওয়া।
দুই কোচের বার্তা
ফাইনালের আগে ইতিহাস গড়ার বার্তা দিয়ে রেখেছেন দুই দলের মাস্টারমাইন্ড। আর্সেনাল ম্যানেজার মিকেল আরতেতা বলেন, “প্রিমিয়ার লিগ জয়ের আনন্দ যেমন আছে, তেমনি রয়েছে বড় এক স্বস্তি। এখন সেই স্বস্তি, আনন্দ, আবেগ ও ক্ষুধাকে মাঠে কাজে লাগাতে হবে। দলের ওপর আমার পূর্ণ আস্থা আছে। ফাইনালের এই ৯০ মিনিট হবে আমাদের জন্য শো-টাইম।”
প্রতিপক্ষকে সমীহ করলেও জয়ের ছক কষে রেখেছেন পিএসজি কোচ লুইস এনরিকেও। গানারদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, ‘আর্সেনালের পরিসংখ্যান আসলেই অবিশ্বাস্য। সবাই জানে বল পায়ে না থাকলেও ওরা কতটা শক্তিশালী। এর পাশাপাশি ওরা প্রচুর গোলও করে; বিশেষ করে সেট-পিস এবং অন্যান্য যেসব জায়গায় ওদের আধিপত্য রয়েছে, তা এককথায় দারুণ। একটা দলের জন্য এটি খুবই চমৎকার একটি কম্বিনেশন। আর ঠিক এই কারণেই চ্যাম্পিয়নস লিগে ওরা কোনো ম্যাচ হারেনি। তবে আমরা ফাইনালে ওদের স্তব্ধ করে দিতে চাই এবং নিজেদের সেরা ফুটবলটাই খেলব।’
অন্যদিকে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পিএসজি কোচ লুইস এনরিকে। তিনি বলেন, “আর্সেনালের পরিসংখ্যান সত্যিই অসাধারণ। বল ছাড়া খেলাতেও তারা খুব শক্তিশালী। পাশাপাশি সেট-পিসসহ নানা উপায়ে গোল করার ক্ষমতা তাদের রয়েছে। একটি দলের জন্য এটি দুর্দান্ত সমন্বয়। তবে আমরা ফাইনালে তাদের থামিয়ে দিতে চাই এবং নিজেদের সেরা ফুটবলটাই খেলবো।”



