ডিপিএল ফিরছে: ৩ মে থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন পাবে ২৫ লাখ
ডিপিএল ফিরছে: ৩ মে থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ

ডিপিএল ফিরছে: ৩ মে থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন পাবে ২৫ লাখ

ঢাকার ক্লাব ক্রিকেট আবারও হারানো জৌলুস ফিরে পাওয়ার পথে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর এই টুর্নামেন্টটি আয়োজন নিয়ে তীব্র শঙ্কা তৈরি হয়েছিল। নিয়মিত খেলা না হওয়া নিয়ে বিভিন্ন সময়ে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছিলেন।

বৈঠকে সব জট খুলেছে

বুধবার ডিপিএল নিয়ে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের ইতিবাচক বার্তার পর গতকাল বিসিবি কার্যালয়ে ক্লাবগুলোর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে সব জট খুলেছে। সন্ধ্যার চা-চক্রের আমেজে শুরু হওয়া এই বৈঠকে ঢাকার সব ক্লাব অংশ নেয় এবং তারা লিগে খেলতে আনুষ্ঠানিকভাবে রাজি হয়েছে। বিসিবির বর্তমান কমিটির একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিপিএলের সময়সূচি চূড়ান্ত

বিসিবি কার্যালয়ে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে ডিপিএলের দলবদল এবং খেলা শুরুর সময় চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ১৮ বা ১৯ এপ্রিল ক্রিকেটারদের দলবদল বা 'প্লেয়ার্স ট্রান্সফার' সম্পন্ন হবে। এরপর ৩রা মে থেকে মাঠে গড়াবে লিগের হাইভোল্টেজ সব ম্যাচ। সোমবার বিবৃতিতে নিশ্চিত করবে বিসিবি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

খেলোয়াড়দের জন্য নতুন সুবিধা

এবার খেলোয়াড়দের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। চ্যাম্পিয়ন দলকে আমিনুলের বোর্ড ১৫ লাখ টাকা দিত, তামিমের বোর্ড ২৫ লাখ দিবে। খেলোয়াড়রা লাঞ্চ পাবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই টুর্নামেন্টটি আয়োজনের খবরে স্বস্তি ফিরেছে দেশের ক্রিকেট পাড়ায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘরোয়া ক্রিকেটের সূচিতে রদবদল

তবে ঢাকা লিগ মাঠে গড়ানোর ফলে ঘরোয়া ক্রিকেটের সূচিতে কিছুটা রদবদল আনতে হয়েছে বিসিবিকে। ডিপিএলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে লাল বলের দীর্ঘ সংস্করণ বাংলাদেশ ক্রিকেট লিগ বা বিসিএল। ক্রিকেটারদের রুটি-রুজির প্রধান উৎস হিসেবে পরিচিত ডিপিএল সফলভাবে আয়োজন করাকেই এখন চ্যালেঞ্জ হিসেবে দেখছে তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি।